শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬

পর্নো তারকা বিনীতা আদালতে: অত:পর

পর্নো তারকা বিনীতা আদালতে: অত:পর

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বাসার বাইরে বর্ণবাদী আচরণ করার কারণে আদালতে হাজিরা দিতে হয়েছে সাবেক পর্নো তারকা বিনীতা হোয়াইটি’কে (৩৯)।

স্কটল্যান্ডের এই তারকা মঙ্গলবার কোনো আইনজীবী ছাড়াই নিজে গিয়ে হাজির হন লিভিংস্টোন শেরিফ কোর্টে। কিন্তু এ সময় আদালত তাকে আইনজীবী সহ উপস্থিত হওয়ার পরামর্শ দেয়। এক পর্যায়ে শেরিফ এই মামলার শুনানি আগামী ১৩ই অক্টোবর পর্যন্ত মুলতবি করেন। ওইদিন বিনীতা ও অন্যদের আবার আদালতে ডাকা হবে।

বিনীতার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাসার বাইরে ভীষণ চিৎকার, চেচামেচি করেন। বর্ণবাদী শব্দ উচ্চারণ করেন। তিনি নিজেকে ফেসবুকে ‘হিন্দু গডেস’ বা হিন্দু দেবী বলে দাবি করেন। এক সন্তানের মা তিনি।

মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে শেরিফ জন ম্যাকরিচিকে বলেন, তার বিরুদ্ধে যে চার্জশিট তা বাসায় ফেলে এসেছেন। তা ছাড়া তিনি যে বর্ণবাদী আচরণ করছেন- এ বিষয়ে তার জানা ছিল না।

এ সময় শেরিফ তাকে জানিয়ে দেন, বর্ণবাদী আচরণ এক রকম অপরাধ। যখন শাস্তির বিষয় আসে তখন আদালত একে গুরুত্ব দিয়ে দেখে। বিনীতা আদালতের সামনে কিছু তথ্যপ্রমাণ নিয়ে কথা বলতে চান। কিন্তু তাকে জানিয়ে দেয়া হয়, তিনি দোষী না নির্দোষী তা একজন আইনজীবীর মাধ্যমে জানাতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026