শনিবার, ৩০ মে ২০২৬, ১২:১৭

যুক্তরাজ্যে করোনা সিদ্ধান্তে বিভক্ত মন্ত্রিসভা: ফের লকডাউনে পদত্যাগের হুমকি অর্থমন্ত্রীর

যুক্তরাজ্যে করোনা সিদ্ধান্তে বিভক্ত মন্ত্রিসভা: ফের লকডাউনে পদত্যাগের হুমকি অর্থমন্ত্রীর

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে আবারও কঠোর লকডাউন দিতে উপদেষ্টাদের চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু বাঁধা আসছে খোদ মন্ত্রিসভা থেকেই।

দেশটির অর্থমন্ত্রীর ঘনিষ্টরা জানিয়েছেন, আর একবার কোনও ধরণের লকডাউন হলেই পদত্যাগ করবেন অর্থমন্ত্রী রিশি সুনাক। -দ্য সান, ডেইলি মেইল।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বুধবার জানান, হাসপাতালে ভর্তির হার অস্বাভাবিক দ্রুতহারে বাড়ছে। তবে বাণিজ্যমন্ত্রী লিজ ত্রুস তার বিরোধিতা করে জানান, বর্তমানে যেভাবে লকডাউন চলছে, তা বেশি মনে হচ্ছে। খারাপ অবস্থায় রয়েছে স্কটল্যান্ডও। দেশটির ফার্স্ট মিনিস্টার যে কোনও সময় লকডাউনের ঘোষণা দিতে পারেন। এতেও ক্ষুব্ধ বরিসের মন্ত্রিসভার অনেকে। তাদের দাবি, যুক্তরাজ্যের আর বাণিজ্যিক ক্ষতি মোকাবেলার সামর্থ্য নেই।

জানা যায়, তিন ধাপে বিধিনিষেধের ঘোষণা দিতে যাচ্ছেন বরিস জনসন। এরমধ্যে একটি হবে লকডাউন সংক্রান্ত। এদিকে করোনায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ ৪ উত্তরাঞ্চলীয় শহর ম্যানচেস্টার, লিভারপুল, লিডস ও নিউক্যাসেলের নেতারা এক চিঠিতে বরিস জনসনকে অনুরোধ করেছেন, যেনো আর কোনও ধরণের বিধিনিষেধ দেয়া না হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026