বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬

সিলেটের বিদেশযাত্রীরা ত্রুটিপূর্ণ করোনা রিপোর্ট নিয়ে বিপাকে

সিলেটের বিদেশযাত্রীরা ত্রুটিপূর্ণ করোনা রিপোর্ট নিয়ে বিপাকে

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেটের বিদেশগামী প্রবাসীরা করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে বিপাকে পড়েছেন। ফ্লাইটের ৭২ ঘন্টা আগে নমুনা দিয়ে রিপোর্ট না পেয়ে অনিশ্চয়তায় পড়ছেন যাত্রীরা। এতে বাধ্য হয়ে বাতিল করতে হচ্ছে ফ্লাইট।

সিলেটের বিদেশগামী প্রবাসীরা গত চারদিন থেকে নমুনা পরীক্ষায় অনেকের রিপোর্ট আসছে ‘ইনডিটারমিনেট’। পরীক্ষার ফলাফল ‘পজেটিভ’ বা ‘নেগেটিভ’ কোনটাই সনাক্ত করতে না পেরে ল্যাব থেকে রিপোর্টে লিখে দেওয়া হচ্ছে ‘ইনডিটারমিনেট‘। হঠাৎ করে সিলেটের দুই ল্যাবে ত্রুটিপূর্ণ এমন রিপোর্ট আসতে শুরু করায় দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্টরা।

এ রকম সমস্যা সমাধানে ‘জিন এক্সপার্ট আরটি পিসিআর মেশিন’ আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ২৩ জুলাই থেকে নির্ধারিত বুথে নমুনা সংগ্রহ করে সিলেট বিভাগের বিদেশগামীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে। এখন পর্যন্ত প্রায় ১২ হাজার বিদেশযাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত চারদিনে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৮ জন বিদেশযাত্রীর রিপোর্ট আসে ‘ইনডিটারমিনেট’। ফ্লাইটের ৪৮ ঘন্টা আগে ত্রুটিপূর্ণ এমন রিপোর্ট পাওয়ার পর যাত্রীদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। উপায়ান্তর না পেয়ে অনেকেই ফ্লাইট বাতিল করেন। তবে জরুরিভাবে গত মঙ্গলবার রাতে কয়েকজনের নমুনা পুণরায় সংগ্রহ করে রিপোর্ট দেয় ওসমানী মেডিকেল কলেজের ল্যাব কর্তৃপক্ষ।

তবে হঠাৎ করে কী কারণে নমুনা পরীক্ষায় এ সমস্যা হচ্ছে তা নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। কারো ধারণা নমুনা সংগ্রহে সমস্যা থাকায় এরকম সমস্যা হচ্ছে। আবার কারো ধারণা ল্যাবে যান্ত্রিক ত্রুটির কারণেও এরকম হতে পারে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ‘বিদেশযাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় সিভিল সার্জন অফিসের মাধ্যমে। এর আগে কখনো এরকম সমস্যা না হলেও গত কয়েকদিন থেকে শুধুমাত্র বিদেশযাত্রীদের ক্ষেত্রে হচ্ছে। সমস্যা কোথায় তা চিহ্নিত করা যায়নি। তবে সমস্যা সমাধানে একটি জিন এক্সপার্ট আরটি পিসিআর মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একসপ্তাহের মধ্যে মেশিনটি চলে আসার কথা। তখন কারো নমুনা পরীক্ষা নিয়ে ত্রুটি দেখা দিলে এক ঘন্টার মধ্যে পুণরায় পরীক্ষা করে রিপোর্ট দেওয়া যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026