শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮

রানীর জন্মদিনে ছয় ব্রিটিশ-বাংলাদেশী বিশেষ খেতাবে ভূষিত

রানীর জন্মদিনে ছয় ব্রিটিশ-বাংলাদেশী বিশেষ খেতাবে ভূষিত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে প্রতি বছর রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে দেশটির সমাজ–জীবন ব্যবস্থায় যাঁরা বিশেষ ভূমিকা রাখেন তাদেরকে সম্মান জানানোর রীতি রয়েছে। এবারও ব্যতিক্রম হয়নি। 

এবার চার ক্যাটাগরিতে ৩০ জনকে এই সম্মান জানানো হয়েছে। এদের মধ্যে ছয় জন বাংলাদেশী বংশোদ্ভত রয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রতিবছরের ন্যায় এ বছরও রানী এলিজাবেথের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাজ্যের যে কয়েকজন বিশিষ্ট ব্যাক্তির নাম সম্মানসূচক তালিকায় প্রকাশ পেয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশী বংশোদ্ভতদের নাম রয়েছে।

কমান্ডার অফিসার্স অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই), অফিসার্স অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই), মেম্বারস অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) এবং মেডালিস্ট অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (বিইএম)এই চার ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়।

বাংলাদেশী বংশোদ্ভত বেশ কয়েকজন এই সম্মানে ভূষিত হয়েছে। এদের মধ্যে শতবর্ষী বিরুল ইসলাম চৌধুরী অন্যতম । যুক্তরাজ্য প্রবাসী বিরুল ইসলাম গত রোজার মাসে হেঁটে নভেল করোনাভাইরাস তহবিলের জন্য প্রায় সাড়ে চার লাখ পাউন্ড চাঁদা তুলেছেন। পূর্ব লন্ডনের বো এলাকার বাসিন্দা বিরুলকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পক দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসিকে বিরুল ইসলাম চৌধুরী বলেন, এই দুর্লভ সম্মান পেয়ে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি। ব্রিটেনের রাণী এলিজাবেথ কর্তৃক এমবিই খেতাবে ভূষিত হয়েছেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট সাজ্জাদ মিয়া। লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটসে দীর্ঘ দিন কমিউনিটি সেবা প্রদানের পুরস্কার হিসেবে রাণীর সম্মান সূচক মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার বা এমবিই খেতাব পান কমিউনিটির গুণী এই ব্যক্তি।

এছাড়া কমিউনিটির সেবায় এমবিই খেতাবে ভূষিত হয়েছেন বাংলাদেশ ক্যাটার্রাস এসোয়িশেনের সাবেক সেক্রেটারি জেনারেল অলি খান এবং বিইএম খেতাবে ভূষিত হয়েছেন নীলিমা রহমান, ওবিই খেতাবে ভূষিত হয়েছেন লুৎফর রহমান এবং এমবিই খেতাবে ভূষিত হয়েছেন সৈয়দ আফসার উদ্দিন।

প্রসঙ্গত: চলতি বছর জুন মাসে এই সম্মাননা ঘোষণার পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস মহামারির সময় স্বাস্থ্য বিভাগের কর্মী, অর্থদাতা ও স্বেচ্ছাসেবকদের এ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য তা স্থগিত করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026