মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮

৯ ধরণের রোগীকে ওমরাহ না করতে সৌদির আহ্বান

৯ ধরণের রোগীকে ওমরাহ না করতে সৌদির আহ্বান

শীর্ষবিন্দু নিউজ, রিয়াদ, সৌদি আরব: সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে মহামারি করোনার এ সময়ে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে ওমরাহ ও জিয়ারতে অংশগ্রহণ না করতে আহ্বান জানিয়েছে। স্বাস্থ্য নিরাপত্তার জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

 টুইটারে উল্লেখিত রোগের বিবরণগুলো তুলে ধরা হলো-

– যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যারা ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
– যারা হৃদরোগে আক্রান্ত।
– যাদের হার্টের অবস্থা দুর্বল। এ রোগে ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
– যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত। এ রোগে ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
– যারা এইচআইভি (এইডস) আক্রান্ত। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে।
– গর্ভবর্তী নারী।
– যারা মোটা তথা অতিরিক্ত স্বাস্থ্যবান বা লিভার ডিজিজে আক্রান্ত।
– দীর্ঘ সময় ধরে বুকের যে কোনো রোগে আক্রান্ত।

অন্য যে কোনো রোগে আক্রান্তদের জন্যও এ মুহূর্তে ওমরাহ না করতে উপদেশ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের জন্য আরও কিছু দিন সময় অপেক্ষা করে ওমরাহ করার আহ্বান জানিয়েছেন তারা।

উল্লেখ্য, মহামারি করোনায় প্রায় সাত মাস ওমরাহ বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন শুরু হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে দেশটি ওমরাহ ও জিয়ারতের সিদ্ধান্ত নেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026