শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইংল্যান্ডে করোনা মোকাবেলায় তিন স্তর বিশিষ্ট আঞ্চলিক বিধি নিষেধ আরোপের মাধ্যমে করোনা মোকাবেলা সম্ভব বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
গতকাল বুধবার ১৪ই অক্টোবর হাউজ অব কমন্সে বক্তৃতাকালে তিনি বলেন, সরকারের নতুন এই পদক্ষেপ ভাইরাস নিয়ন্ত্রনে কার্যকর ভূমিকা রাখবে। তবে প্রয়োজন হলে আরো কঠোর লকডাউন দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে লেবার লিডার স্যার কিয়ার স্টারমার বলেছেন, সীমিত সময়ে জন্য পুরো ইংল্যান্ডে লকডাউন দেওয়া যেতে পারে এবং এতে ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে। তিনি আরো বলেন, তার এই প্রস্তাব বৈজ্ঞানিক প্রমান দ্বারা সমর্থিত।