রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৭

ফ্রান্সে হিজাব নিষিদ্ধ ও মসজিদ বন্ধ করতে ম্যারিন লি পেন‘র দাবি

ফ্রান্সে হিজাব নিষিদ্ধ ও মসজিদ বন্ধ করতে ম্যারিন লি পেন‘র দাবি

শীর্ষবিন্দু নিউজ, প্যারিস, ফ্রান্স: ১৯৮৯ সাল থেকে তার দেশে নারীদের হিজাব পরা ব্যাপক বেড়েছে। জনসমাগম স্থলে হিজাব পরা বন্ধ করতে হবে। গ্র্যান্ড জুরি টেলিভিশন প্রোগ্রামে রোববার এ দাবি জানিয়েছেন ফ্রান্সের রাজনীতিক দল ‘ফার-রাইট ন্যাশনাল ফ্রন্ট’ প্রধান ম্যারিন লি পেন। -বিবিসি, রয়টার্স, সিএনএন, ডেইলি সাবাহ, আনাদোলু।

রাজনীতিক পেন বলেন, হিজাব পরা বেড়েছে মানে এ অঞ্চলে ইসলাম ধর্মের অনুসারী বেড়েছে। তিনি বলেন, তারা (মুসলিম) দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এ কারণে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি।

তবে আদর্শগতভাবে আমরা যুদ্ধ শুরু করেছি ইসলামের বিরুদ্ধে। আর এ আদর্শের যুদ্ধ হলো ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে। মুসলিমদের সংগঠন নিষিদ্ধ এবং বিদেশিদের বের করে দেয়ারও দাবি তোলেন তিনি।

মুসলিমদের বিচ্ছিন্নতাবাদী এবং বিশ্বজুড়ে সঙ্কট তৈরির জন্য ইসলাম দায়ী বলে মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো। জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়্যেব এরদোগান বলেন, ইসলাম নিয়ে ম্যাক্রোর সমস্যা কী? তার মানসিক চিকিৎসা প্রয়োজন। আমার দেশে বসবাসরত ভিন্ন ধর্মাবলম্বীদের বিষয়ে তো আমরা এমন আচরণ ও মন্তব্য করি না।

ম্যাক্রোর মন্তব্যে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ ফরাসি পণ্য বর্জন করছে। কুয়েতে অনেক দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলতে দেখা গেছে। সেই তাকগুলো খালি রয়েছে।

উল্লেখ্য, হযরত মুহম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র শিক্ষার্থীদের দেখানোর প্রতিবাদে প্যারিসে এক শিক্ষকের মস্তক বিচ্ছিন্ন করে এক তরুণ। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। এ নিয়ে ব্যাপক বিক্ষোভ দেশটিতে। বিতর্ক শুরু হয় সেখান থেকেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026