শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৬

বাইডেনের স্মৃতিতে দুই সন্তান হারানোর বেদনা

বাইডেনের স্মৃতিতে দুই সন্তান হারানোর বেদনা

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিতর্কিত জীবনযাপন যেমন রয়েছে তেমনি ইরাক যুদ্ধ থেকে ফিরে আসার পর বাইডেনের আরেক ছেলে বো বাইডেন মাথায় ক্যান্সার হয়ে মারা যান ২০১৫ সালে। -মিরর/সান

সিনেটে নির্বাচিত হওয়ার কয়েকদিন পর গাড়ি দুর্ঘটনায় ১৩ বছর বয়সী কন্যা নাওমিকে হারান বাইডেন। এরপর ৩০ বছর গাড়ি চড়েননি। ট্রেনে করে অফিস যেতেন। ছোটবেলায় উচ্চারণে সমস্যা ছিল বলে তাকে মজা করে মোর্স কোডের ‘ড্যাশ’ বলে ডাকত। এক চেষ্টায় নিজের শেষ নাম বলতে পারতেন না বলে অনেকে তাকে ‘বাই-বাই’ বলে ডাকত।

কলেজে পড়ার সময় ছুটিতে বাহামায় বেড়াতে যেয়ে নেইলিয়া হান্টারের সঙ্গে দেখা, প্রেম ও তাকে বিয়ে করেন বাইডেন। তরুণ বাইডেনকে নেইলিয়ার মা জিজ্ঞেস করেছিলেন, জীবনের লক্ষ্য কী? বাইডেন জবাব দেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চাই।’ সিগারেট, মদ অপছন্দ তবে নেশা বলতে আছে ফুটবল, মোটরসাইকেল জাম্পিং, স্কিংয়ে বাইডেনের।

বাবার কাছ থেকে বিয়েতে ১৯৬৭ মডেলের করভেট স্টিংরে গাড়ি উপহার পান যেটি এখনও ব্যবহার করেন জো। ১৯৭৭ সালে ইংরাজির শিক্ষক জিল ট্রেসি জ্যাকবসকে বিয়ে করেন বাইডেন। এক পার্টিতে আলাপ হয় তাদের। এই ঘরে জন্ম হয় তাদের মেয়ে অ্যাশলের। ছেলে বো’এর অন্তেষ্ট্যিক্রিয়ার চারদিন পর জো সেভ করার পর আয়নার সামনে দাঁড়ান। লম্বা শ্বাস নিয়ে গায়ে কোট চাপিয়ে দেলাওয়ারের গভর্নর হওয়ার দৌড়ে রাজনীতির অঙ্গনে পা রাখেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026