শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৪

ব্রিটিশ শিক্ষক করোনা সংক্রমণে বাংলাদেশিদের দুষলেন: পরে ক্ষমা প্রার্থনা

ব্রিটিশ শিক্ষক করোনা সংক্রমণে বাংলাদেশিদের দুষলেন: পরে ক্ষমা প্রার্থনা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইংল্যান্ডের সান্ডারল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে প্রধান শিক্ষক কারেন টড শিক্ষার্থীদের পিতামাতাদের প্রতি চলতি সপ্তাহে লেখা এক চিঠিতে বাংলাদেশিদের নিয়ে হতাশা প্রকাশ করেন।

সান্ডারল্যান্ডের রিচার্ড অ্যাভিনিউ প্রাথমিক বিদ্যালয়ে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির জন্য বাংলাদেশিদের দায়ী করে চিঠি দেয়ার পর ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

ডেইলি মেইল জানিয়েছে, নভেম্বর পাঠানো চিঠিতে টড দাবি করেন, কোনো কোনো প্রাপ্তবয়স্কসম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তনিচ্ছেন যার ফলে তার স্কুলের ছাত্র, কর্মী তাদের পরিবারে কোভিড১৯ সংক্রমণেরঝুঁকিবেড়ে যায়সেই সঙ্গেআইন না মেনেঅনেকে বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং রাতের আয়োজন করছেন বলেও তিনি চিঠিতে অভিযোগ করেন

পরে পিতামাতাদের কাছে আরেক চিঠিতে প্রধান শিক্ষক ক্ষমা প্রার্থনা করে বলেন, গতকাল পিতামাতাদের যে চিঠি দিয়েছি, তার জন্য আমি পুরো সম্প্রদায়, বিশেষত বাঙালি সম্প্রদায়ের কাছে ক্ষমা চাই। চিঠিটি পাঠানার জন্য আমি দুঃখিত এবং আমি এই অপরাধের জন্য দায় স্বীকার করছি

উল্লেখ্য, চিঠিতে আলাদা করে বাংলাদেশিদের দিকে আঙ্গুল তুলে এবং ‘আইন লঙ্ঘনকারী’ হিসেবে উল্লেখ করায় পিতামাতা ও সম্প্রদায়ের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। প্রধান শিক্ষকের ওই চিঠি বাবা-মা ও সম্প্রদায়ের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সান্ডারল্যান্ডে। সেখানে প্রায় সাত হাজার বাংলাদেশির বসবাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026