শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২২

কবি রহমত আলী পাতনী স্মরণে রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের উদ্যোগে দোয়া মাহফিল

কবি রহমত আলী পাতনী স্মরণে রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের উদ্যোগে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: বিশিষ্ট লেখক, বীর মুক্তিযাদ্ধা ও কবি রহমত আলী পাতনী স্মরণে গত ৮ই নভেম্বর সোমবার রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের উদ্যোগে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান পেট্রন কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও আলোচনায় অংশ গ্রহণ করেন- অধ্যাপক শায়েখ আব্দুল কাদের সালেহ, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, সলিসিটর লিয়াকত সরকার, শাব্বির আহমদ কাওসার, মাওলানা রফিক আহমদ, আলহাজ্ব নুর বকশ, ড: আব্দুস সালাম আজাদী, মাওলানা ফারুক হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন- তিনি ছিলেন একজন মুক্তিযাদ্ধা, শিক্ষক, সাহিত্যিক, কবি, সমাজসেবী ও ইসলামী আন্দোলনের বীর সৈনিক। মসজিদ, মাদ্রাসা ও গরীবদের তিনি দান করতেন অকাতরে। দ্বীন ইসলামের কাজের জন্য তিনি ছিলেন নিবেদিত। রেনেসাঁ সাহিত্য মজলিসের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সবাই কমিউনিটির সুপরিচিত এই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করেন এবং মরহুমের জীবনের মহৎ কর্মগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভায় দোয়া পরিচালনা করেন শায়েখ মাওলানা আবু সায়ীদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026