মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১২

যুক্তরাজ্যে শিশু নিপীড়নের দায়ে দুই ব্রিটিশ বাংলাদেশির কারাদণ্ড

যুক্তরাজ্যে শিশু নিপীড়নের দায়ে দুই ব্রিটিশ বাংলাদেশির কারাদণ্ড

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: শিশু বয়সে যৌন নির্যাতনের ঘটনায় দুই ব্যক্তিকে ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ গণমাধ‌্যমে এ রায়ের খবর প্রকা‌শিত হয়েছে।

জানা যায়, ব্রিটিশ বাংলাদেশি এক তরুণীকে তার ছয় বছর বয়সে যৌন নির্যাতনের ঘটনায় দণ্ডিত দুই জনই ব্রিটিশ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দন্ডিত এই ব্যাক্তির একজন হচ্ছেন- ভিকটিমের সৎ বাবার চাচাতো ভাই জা‌কির হোসেইন (৩৭)। অন‌্যজন তাদের বাসার ভাড়া‌টিয়া এমদাদুল লোকমান (৪৭)।

সুমাইয়া সাংবা‌দিকদের বলেন, আমাদের সমাজে যৌন নিপীড়নের ঘটনা গোপন রাখা হয়। ১৪ বছর পরে হলেও তাদের বিচারের মুখোমুখি করতে পেরে আমি খুশি। শুক্রবার সুমাইয়া তার প্রতি‌ক্রিয়ায় বলেছেন, এখন তিনি এ ধরনের যৌন নিপীড়নের শিকার হওয়‌া মানুষদের সহায়তা করতে চান।

এ মামলায় জা‌কিরকে আদ‌ালত ২০ বছর ও লোকমানকে ১৬ বছরের কারাদণ্ড দেন আদালত। ভিকটিম সুমাইয়ার বয়স এখন ২৩ বছর।  তার সৎ বাবার চাচাতো ভাই জাকির হোসেন তাদের পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। সুমাইয়ার মা-বাবা বাড়িতে না থাকার সময় সে ভিকটিমের ওপর যৌন নিপীড়ন চালাতো। এরপর সুমাইয়‌ার মা-বাবা তাদের বাসায় একটি খা‌লি থাকা রুম ‌এমদাদুল লোকমানকে ভাড়া দেন। এরপর লোকমানও সুযোগ পেয়ে তার ওপর যৌন নিপীড়ন চালায়।

উল্লেখ্য, ২০০৪ সালে মাত্র ছয় বছর বয়সে প্রথম যৌন নিপীড়নের শিকার হন তিনি। ২৩ বছর বয়সী সুমাইয়া মিয়া বর্তমানে আর্ট ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছেন। ২০১৫ সালে ১৭ বছর বয়সে তি‌নি বিয়ে করেন। পরে তার স্বামীর পরামর্শে জা‌কির ও এমদাদুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026