শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৪

ইংল্যান্ডে আগামী দুই সপ্তাহের লকডাউন বেশ চ্যালেঞ্জিং

ইংল্যান্ডে আগামী দুই সপ্তাহের লকডাউন বেশ চ্যালেঞ্জিং

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্য সরকারের বৈজ্ঞানিক পরামর্শদাতা অধ্যাপক সুসান মিশি বলেছেন, ইংল্যান্ডে আগামী দুই সপ্তাহের লকডাউন বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

অধ্যাপক সুসান বলেন, করোনা ভ্যাকসিনের খবরে বর্তমানে জনগনের মাঝে আত্মতুষ্টি লক্ষ করা যাচ্ছে। এতে করে জনগনের মাঝে নিয়ম ভাঙ্গার প্রবণতা দেখা দিতে পারে। এছাড়াও নিয়ম ভাঙার যে কোনও তাড়না সরকারকে কঠোর ভাবে প্রতিহত করতে হবে।

এদিকে ওয়েলসে আগামী সোমবার ১৭ দিনের ফায়ারব্রেক লকডাউন এর বিধিনিষেধ শেষ হতে যাচ্ছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন যে বর্তমান বিধিনিষেধগুলি আগামী মাসে নির্ধারিত সময়ে শেষ হবে। তবে মন্ত্রীপরিষদ সেক্রেটারী মাইকেল গভ বলেছেন, বিধিনিষেধ ২রা ডিসেম্বর পরেও বাড়তে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026