শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাকালীন সময়ে আসছে ক্রিসমাসে কেয়ার হোমে অবস্থানরত প্রিয়জনদের সাথে দেখা করতে পারবে পরিবারের সদস্যরাসহ অন্যান্যরা। এমন একটি নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার।
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, পরীক্ষামূলকভাবে যারা অংশগ্রহন করবে তাদের তথ্য সংরক্ষন করা হবে এবং এই পরিকল্পনাটি যথাযথ ফলাফল আসলে পরবর্তীতে কার্যকর করা হবে।
প্রকল্পটি পুরো যুক্তরাজ্যজুড়ে গণহারে পরীক্ষার অংশ হিসেবে গঠন করা হচ্ছে। প্রতিটি কেয়ার হোমকে প্রাথমিকভাবে ৬৭৫টি করোনা পরীক্ষার কীট দেওয়া হবে। উৎসবকালীন সময়ের আগে আরও ব্যাপকভাবে চালু করার পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পটি ১৬ নভেম্বর থেকে হ্যাম্পশায়ার, কর্নওয়াল এবং ডেভনের বেশ কয়েকটি কেয়ার হোমে পরীক্ষামূলকভাবে অনুষ্ঠিত হবে।