শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভ্যাকসিনবিরোধী যে সকল ব্যক্তি বা সংস্থা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা এবং জরুরি ভিত্তিতে আইন চালু করার আহ্বান জানিয়েছে লেবার পার্টির নেতারা।
অনলাইনের মাধ্যমে ভ্যাকসিনবিরোধী প্রচারনা বিপদজনক বলে উল্লেখ করে ছায়া স্বাস্থ্যমন্ত্রী জোনাথন অশ্বওয়ার্থ বলেছেন, এ জাতীয় বিষয়বস্তু নিয়ে জনগণকে ভয় দেখিয়ে ও তাদের অবিশ্বাসকে কাজে লাগিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় ভুয়া বিভ্রান্তিমূলক বা বিতর্কিত পোস্টগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানান।
এদিকে সরকারের এক মুখপাত্র বলেন, ভ্যাকসিন নিয়ে যারা বিশৃঙ্খলা ছড়িয়ে যাচ্ছে তাদের প্রচারের উৎস এবং কার্যক্রম যুক্তরাজ্য সরকার নিবিড় ভাবে পর্যবেক্ষেন করছে। এ নিয়ে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ভ্যাকসিন বিরোধী বিষয়টি মোকাবেলায় অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে।