শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৩

এমপি রুশনারা আলীকে প্রাণনাশের হুমকিতে আটক বাঙালি যুবকের শুনানি শুরু

এমপি রুশনারা আলীকে প্রাণনাশের হুমকিতে আটক বাঙালি যুবকের শুনানি শুরু

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে প্রথম বাঙালি এমপি রুশনারা আলী নিজের নির্বাচনী আসন বেথনাল গ্রীন এন্ড বোতে বাঙালি এক ব্যক্তির অনবরত হয়রানি এবং হত্যার হুমকির মুখে প্রায় ১৮ মাস অজানা শঙ্কা এবং ভয়ের মধ্যে সময় পার করেছেন।

লেবার পার্টির সিনিয়র এমপি রুশনারা আলীর অফিস উড়িয়ে দেয়ার হুমকি ও তাকে গাল দিয়ে মেসেজ দেয়ার অপরাধে হোসেন শাহ নামে এক বাঙালি যুবকের বিচারের শুনানি শুরু হয়েছে। অব্যাহত হুমকির মুখে ভয়ে সার্জারি পাল্টামেন্টের স্থানান্তর করতে বাধ্য হন তিনি। বুধবার (১৮ নভেম্বর) কোর্টের শুনানিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে কোর্টে নিজের অপকর্মের জন্যে দুঃখ প্রকাশ করে বর্ণবাদী এবং ধর্মীয় দৃষ্টিকোন থেকে এমপি রুশনারা আলীকে হত্যা, হয়রানি এবং অফিস উড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন হোসাইন শাহ। আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামী শুক্রবার তার সাজা ঘোষণা করবেন বিচারক।

হোসেন শাহ লন্ডনের বেথনালগ্রীনের বাসিন্দা। হাউজিং সমস্যা নিয়ে প্রথমে এমপি রুশনারা আলীর সার্জারিতে গিয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ২৯০টি টেক্সট মেসেজে এসব হুমকি দিয়েছেন হোসাইন শাহ।

ওই যুবক টেক্সট মেসেজ এবং ইমেইলে এমপি রুশনারা আলীকে প্রয়াত লেবার এমপি জৌ কক্স স্টাইলে হত্যা, পেট্রোল দিয়ে কেমব্রিজ হীথ রোডে সার্জারি উড়িয়ে দেওয়ার হুমকি দেন। তিনি তাকে নিগার, মুসলিম বিরোধী ইসরায়েলের এজেন্ট এবং ভিলেন ইত্যাদি শব্দ ব্যবহার করেন। মেসেজ পাঠিয়ে অতিষ্ট করে তুলেছিলেন এমপি রুশনারা আলী এবং পরিবারের সদস্যদের জীবন।

আদালতে আইনজীবী ফিলিপ ম্যাকঘি জানিয়েছেন, শাহ ম্যাসেজ পাঠিয়েছেন এমপি রুশনারা আলীর ভাইকেও। অতীতে কোনো এক সময় তারা এক সাথে কাজ করেছেন। এই সূত্রে তারা কিছুটা হয়তো পূর্ব পরিচিত। রুশনারার ভাইকে পাঠানো বার্তায় শাহ বলেছেন, জৌ কক্স স্টাইলে এমপি রুশনারা আলীকে কিছু করার জন্যে তার অফিসে একটি হ্যান্ড (গান) নিয়ে গিয়েছিলেন।

শুনানিতে আরো বলা হয়েছে, অন্য একটি টেক্সট মেসেজে শাহ পেট্রোল দিয়ে সন্ত্রাসী স্টাইলে এমপি রুশনারা আলীর অফিস উড়িয়ে দেবার হুমকি দেন। অব্যাহত এসব হুমকিতে ভীত হয়ে পড়েছিলেন এমপি রুশনারা আলী। সব সময় মনের মধ্যে অজানা ভয় নিয়ে চলাফেরা করতে হত। ভীত হয়ে সার্জারি নিয়ে ওয়েস্টমিনস্টারে চলে যান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে হোসেন শাহকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার ঘর থেকে দুটি আইপ্যাড এবং একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026