মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০

হজ ও ট্রানজিট ভিসায় সংশোধনী এনেছে সৌদি আরব

হজ ও ট্রানজিট ভিসায় সংশোধনী এনেছে সৌদি আরব

শীর্ষবিন্দু নিউজ, রিয়াদ, সৌদি আরব: এবার হজ ও ট্রানজিট ভিসায় সংশোধনী এনেছে সৌদি আরব। -গালফ নিউজ

দেশটির মন্ত্রিপরিষদ হজ ও ট্রানজিট ভিসা ফি ৪৮ ঘন্টার জন্যে স্থানীয় মুদ্রায় ১’শ রিয়াল ও ৯৬ ঘন্টার জন্যে ৩’শ রিয়াল নির্ধারণের পর তা অনুমোদন দিয়েছে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ওমরা পালনের জন্যে ১৮ থেকে ৫০ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। এদের কোভিড পরীক্ষা ছাড়াও সৌদি আরবে পা দেয়া মাত্রই বাধ্যতামূলক ৩ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

প্রসঙ্গত: গত পহেলা নভেম্বর থেকে বিদেশি নাগরিকদের জন্যে পুনরায় ওমরা পালনের সুযোগ দেয়া হচ্ছে। এরপর প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরা পালন ও ৬০ হাজার মানুষ কাবা শরীফে নামাজ পড়ছেন। কোভিড মহামারীর কারণে গত মার্চে সউদি আরব ওমরা বাতিল করে এবং এবার প্রতীকী হজ পালিত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026