বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩২

প্রকৃতির প্রতিশোধ করোনা মহামারি

প্রকৃতির প্রতিশোধ করোনা মহামারি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা মহামারির শুরু থেকেই বিজ্ঞানীরা বনাঞ্চল ধ্বংস, বাস্তুতন্ত্র ধ্বংস এবং বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা বন্ধের বিষয়ে সতর্ক করে আসছেন। এসব কর্মকাণ্ড প্রাণী থেকে মানবদেহে রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ায় বলে জানান তারা। পাশাপাশি এসব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এবার করোনা মহামারিকে প্রকৃতির প্রতিশোধ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি। জলবায়ু নিয়ে নির্মিতব্য একটি ডকুমেন্টারির প্রধানের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর ফিন্যান্সিয়াল নিউজ ডট ইউকের।

এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ডিউক অব সাসেক্স। প্রিন্স হ্যারি বলেন, করোনা মহামারির শুরুর দিকে একজন আমাকে বলেন খারাপ আচরণের কারণে প্রকৃতি মা আমাদের ঘরবন্দি করেছে। আমরা কী করেছি তা ভাবার জন্য প্রকৃতি এটি করেছে। বিষয়টি আসলে তেমনই।

ব্রিটিশ যুবরাজ বলেন, এই কথা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে যে, আমরা কতটা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। শুধু মানুষে মানুষে নয়, প্রকৃতির সঙ্গেও আমরা ব্যাপকভাবে সম্পর্কযুক্ত। আমরা প্রকৃতি থেকে অনেক নিয়েছি, কিন্তু দিয়েছি সামান্যই।

তিনি বলেন, বৃষ্টির প্রতিটি ফোঁটা শুষ্ক মাটিকে প্রশান্তি দেয়। যদি আমরা সবাই বৃষ্টির ফোঁটা হই তাহলে কেমন হবে? সবাই যদি সচেতন হই তাহলে কেমন হবে? আমাদের সচেতন হতেই হবে, কারণ দিনশেষে প্রকৃতিই আমাদের জীবনী শক্তি।

উল্লেখ্য, গত মার্চে ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর প্রিন্স হ্যারি এ ধরনের বিষয় নিয়ে কথা বললেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026