বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫

বিশ্বের প্রথম ভ্যাকসিন কার্যক্রম নিউক্যাসেলের আরভিআই হাসপাতালে

বিশ্বের প্রথম ভ্যাকসিন কার্যক্রম নিউক্যাসেলের আরভিআই হাসপাতালে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যে হাসপাতালগুলোতে বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হবে তারমধ্যে রয়েছে বৃটেনের নিউক্যাসেলে অবস্থিত রয়েল ভিক্টোরিয়া ইনফার্মারি বা আরভিআই হাসপাতাল।

এ সপ্তাহেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে সেখানে। ভ্যাকসিন প্রদানের প্রথম ধাপেই এই হাসপাতাল রয়েছে বলে নিশ্চিত করেছে এনএইচএস। এ খবর দিয়েছে ক্রনিকল লাইভ। এ নিয়ে পুরোদমে প্রস্তুতি চলছে হাসপাতালটিতে।

ভ্যাকসিন কার্যক্রম শুরু করাকে বলা হচ্ছে, এনএইচএসের ইতিহাসের সবথেকে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি। আরভিআই হাসপাতাল ছাড়াও নিউক্যাসেলের একাধিক হাসপাতালে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ভ্যাকসিন প্রদান করা হবে।

উল্লেখ্য, প্রথম দফায় যাদের বয়স ৮০ বছর তাদের মধ্যে ভ্যাকসিন দেয়া হবে। এছাড়া, কেয়ার হোমগুলোও এই তালিকায় রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026