শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০২

যুক্তরাজ্যে ভ্যাকসিন কার্ড উন্মোচন

যুক্তরাজ্যে ভ্যাকসিন কার্ড উন্মোচন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণকারীদের একটি আইডি কার্ড দেওয়া হবে। সোমবার এই কার্ডের ছবি প্রকাশ করা হয়েছে। এই কার্ড করোনা টিকা গ্রহণের প্রমাণ হিসেবে কাজ করবে। সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সব সময় কার্ডটি সঙ্গে রাখার জন্য।

তবে অনেকেই আশঙ্কা করছেন, ভ্যাকসিন আইডি কার্ডকে অনেকেই ইমিউনিটি পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন এবং এতে করে যারা এখনও টিকা গ্রহণ করেননি তারা বৈষম্যের শিকার হবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, ভ্যাকসিন আইডি কার্ডের ছবি প্রকাশ করা হয়েছে। যারা ভ্যাকসিন গ্রহণ করবেন তাদেরকে এই কার্ড দেওয়া হবে। কার্ডটিতে ভ্যাকসিনটির বিস্তারিত তথ্য, ব্যাচ নম্বর ও তা গ্রহণের তারিখ লেখা থাকবে। এতে দ্বিতীয় আরেকটি তারিখের স্থান রয়েছে। যে তারিখে ফাইজার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

খবরে উল্লেখ করা হয়েছে, কার্ডটি নেওয়া আবশ্যক কিনা এবং তা ইমিউনিটি পাসপোর্টের অংশ কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাজ্যের কেবিনেট মন্ত্রি মাইকেল গোব জানিয়েছেন, ভ্যাকসিন পাসপোর্ট প্রণয়নের কোনও পরিকল্পনা সরকারের নেই।

তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিম জাহাউয়ি বলেছেন, দেশটির রেস্তোরাঁ ও বারে ক্রেতাদের কাছে ভ্যাকসিন গ্রহণের প্রমাণ চাইতে পারে। আশঙ্কা করা হচ্ছে, প্রথম ধাপের ভ্যাকসিন কর্মসূচিতে অনেকেই বাদ পড়বেন। কারণ মাত্র ৮ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে যুক্তরাজ্য।

এদিকে, এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যের প্রায় ৫৭ শতাংশ  জনগণ সরকার এর করোনভাইরাস মহামারী নিয়ন্ত্রণের কার্যক্রমের উপর আস্থা রাখছেন না। এপ্রিলের পর এবারই  প্রথম এত মানুষ সরকারের উপর আস্থা হারিয়েছে।

কিংস কলেজ লন্ডন এবং ইপসোস মোরির গবেষণার ভিত্তিতে এই অনুসন্ধানটি করা হয়েছে। এ গবেষনাটি  ২০ থেকে ২৪ নভেম্বর  পর্যন্ত ১৬ -৭৫ বছর  বয়সী মোট ২,২৪৪ জনের উপর জরিপ চালানো হয়েছে।এ জরিপে দশজনের মধ্যে প্রায় সাতজনই বলেছেন ,সরকারের উপর আস্থা হারিয়েছে যা এপ্রিলের শুরু দিক থেকে ১৫ শতাংশ বেশি।

এদিকে একজন সরকারী মুখপাত্র বলেছেন: সরকার করোনাভাইরাস নিয়ন্ত্রনে দিনরাত কাজ করে যাচ্ছে এবং জনগনের জীবন ও জীবিকা রক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026