শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২

বৃটেনে শিশুদের যৌন নির্যাতনকারী গ্যাং বিভিন্ন জাতির

বৃটেনে শিশুদের যৌন নির্যাতনকারী গ্যাং বিভিন্ন জাতির

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বৃটেনে পাকিস্তানি বংশোদ্ভুতরা আলোচিত মামলাগুলোতে জড়িত থাকলেও গ্রুমিং গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পর্যালোচনায় জানা গেছে। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।

২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ এই পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মঙ্গলবার তার ফলাফল প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রথমেই এটিকে উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এক লাখ ৩০ হাজার মানুষের একটি পিটিশনের পর সিদ্ধান্ত বদলানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আলোচিত সকল মামলাগুলোতে পাকিস্তানি বংশোদ্ভুতরা যুক্ত ছিল তবে এই গ্যাংয়ের সঙ্গে জাতীয়তার সম্পর্ক পাওয়া যায়নি। শিশুদের ওপর দলভিত্তিক যৌন নির্যাতনকারীদের মধ্যে শ্বেতাঙ্গদের আধিপত্যের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে পূর্বেকার একাধিক গবেষণায় কৃষ্ণাঙ্গ এবং এশীয় বংশোদ্ভুতদের অপরাধকে অধিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে বলে এই গ্যাং কার্যক্রম সম্পর্কে মানুষের ভুল ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া, সেসব গবেষণায় যেসব তথ্য ও নমুনা ব্যবহার করা হয়েছে সেগুলো পুরোপুরি সঠিক ছিলনা এবং কিছু ক্ষেত্রে তাতে পক্ষপাত ও অসম্পূর্নতা খুঁজে পাওয়া গেছে।

এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার পর এখনো এটি বলা কঠিন যে এইসব অপরাধের সঙ্গে নির্দিষ্ট কোনো জাতীয়তার মানুষ জড়িত।  তবে পুলিশের তথ্যে বলা হচ্ছে, যদিও গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের তবে বেশিরভাগই জাতিগত দিক থেকে সমগোত্রীয়।

পর্যালোচনায় জানা গেছে, গ্রুমিং গ্যাংয়ের সদস্যদের প্রায় সবার বয়সই ৩০ বছরের নিচে। তবে বেশি বয়সেরও কেউ কেউ রয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, ‘শিশুরা বয়সে ছোট এ কারণেই তাদের নির্যাতনের জন্য টার্গেট করা হয়’ এটিই একমাত্র কারণ নয়। যৌন তৃপ্তি এবং আর্থিক সুবিধা লাভও এর অন্যতম উদ্দেশ্য।

এছাড়া, নারী বিদ্বেষ এবং নারীদের প্রতি অসম্মান থেকেও এ ধরণের অপরাধ সংগঠিত হয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বর্তমানে পুলিশ যেসব সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত করছে তারমধ্যে রয়েছে, পাকিস্তানি, বৃটিশ, আমেরিকান, বুলগেরিয়ান, বাংলাদেশি, ডাচ, ইরিত্রিয়ান, জামাইকান, লিথুনিয়ান, ভারতীয়, সোমালি এবং পর্তুগীজ বংশোদ্ভুতরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026