শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮

যুক্তরাজ্যে করোনার ভয়াল থাবায় চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা এড়াতে রাজধানী ছাড়ছে মানুষ

যুক্তরাজ্যে করোনার ভয়াল থাবায় চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা এড়াতে রাজধানী ছাড়ছে মানুষ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনার ভয়াল থাবায় চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা এড়াতে লন্ডনে ট্রেনে যাত্রীদের ব্যাপক ভীড় লক্ষ করা গেছে। এদিকে, রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীরা পরিষ্কারভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই গতকাল বিপুল সংখ্যক মানুষকে রাজধানী ছেড়ে চলে যেতে দেখা গেছে। এরই পরিপ্রেক্ষিতে রেলওয়ে স্টেশগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

গত শনিবার সন্ধ্যা ৭টার পর প্যাডিংটন, কিংস ক্রস এবং ইউস্টন সহ লন্ডনের বেশ কয়েকটি স্টেশনে ট্রেনের অনলাইনে বুকিং এর জন্য কোন আসন পাওয়া যায়নি।

এ বিষয়ে পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস আজ বলেন , যাদের ভ্রমণের প্রয়োজন তারা নিরাপদে ভ্রমণ করতে পারবেন, তা নিশ্চিত করতে অতিরিক্ত বিটিপি কর্মকর্তা মোতায়েন করা হচ্ছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমন এড়াতে গত শনিবার প্রধানমন্ত্রী বরিস জনস লন্ডন সহ দক্ষিণ-পূর্বাঞ্চলের তৃতীয় স্তরের পরিবর্তে চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা জারি করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026