শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিলের জোর সম্ভাবনা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিলের জোর সম্ভাবনা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা সংক্রামণ বাড়ার কারণে বাতিল হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন কাউন্সিল অফ ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান।

‘ভিন্নরূপী’ করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে ব্রিটেনের কিছু অংশে লকডাউন জারি করা হয়েছে। সংক্রামণ কমিয়ে আনতে না পারলে বাতিল হতে পারে বরিস জনসনের ভারত সফর।

কাউন্সিল অফ ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান চাঁদ নাগপাল জানিয়েছেন, বরিস জনসনের সফর এখনও পাঁচ সপ্তাহ দেরি আছে। তা নিয়ে এখনই কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রতিদিন পরিস্থিতি বদল হচ্ছে। তবে এই হারে সংক্রমণ চলতে থাকলে এই সফর সম্ভব হবে না।

সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রতিটি দেশই। ভারতেও বাতিল হয়েছে ব্রিটেন থেকে আগত বিমানও। বিদেশ থেকে আগতদের উপর কোয়ারেন্টাইনের কড়া নিয়মবিধি চাপানো হয়েছে। ভুটানে সাতদিনের লকডাউন জারি করা হয়েছে ফের। আর এই সব ঘটনায় বছর শেষে যে স্বস্তি মিলছিল তা আপাতত উধাও। বছর শেষেও একরাশ আতঙ্ক নিয়ে ঘরবন্দি বিশ্ববাসী।

উল্লেখ্য, ২৬ জানুয়ারি অর্থাৎ ভারতের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে ভরতের প্রধান অতিথি হওয়ার কথা বরিস জনসনের। তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন বরিস জনসন। কিন্তু সফরের বাঁধা হয়ে দাঁড়ালো নতুন করোনা ভাইরাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026