শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭

বিশিষ্ট কমিউনিটি নেতা মো: জয়নুল আবেদীন আর নেই

বিশিষ্ট কমিউনিটি নেতা মো: জয়নুল আবেদীন আর নেই

নিউজ ডেস্ক, লন্ডন: মিডলসেক্স বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মো: জয়নুল আবেদীন আর নেই।

আজ বৃহস্পতিবার সাউথ মিডলসেক্স হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

মরহুম জয়নুল আবেদীন হাউন্সলোতে বসবাস করতেন এবং চীজউইকে দীর্ঘদিন রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করেন। মরহুমের দেশের বাড়ি ছিল কুলাউড়া উপজেলার ছকাপন গ্রামে।

জনাব জয়নুল আবেদীন কুলাউড়া সমিতি ইউকে, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মরহুম ব্যক্তিগত জীবনে একজন সাদা মনের মানুষ ছিলেন। মরহুমের মৃত্যুতে কমিউনিটি নেতা সৈয়দ আব্দুল ক্বাইউম কায়ছার, কে এম আবুতাহের চৌধুরী, আব্দুস শহীদ প্রমুখ গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026