শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইউনিসন, রয়্যাল কলেজ অব নার্সিং এবং রয়্যাল কলেজ অব মিডওয়াইভসের কর্মকর্তারা জীবনের ঝুকি নিয়ে কাজ চালিয়ে যাওয়া এনএইচএস কর্মিদের ব্যাপারে প্রতিশ্রুত বেতন বৃদ্ধির জন্য ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
প্রধানমন্ত্রীর কাছে ইউনিয়ন কর্তাদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, হাসপাতালগুলি চূড়ান্ত প্রেসারের মধ্যে রয়েছে এবং প্রচন্ড মানসিক চাপ ও শারীরিক কষ্ট সহ্য করে এনএইচএস কর্মিরা অগ্নিপরীক্ষার মুখোমুখি রয়েছেন। ইউনিয়ন নেতাদের মতে, মজুরি বৃদ্ধির ফলে ভাইরাস বন্ধ হবে না, তবে ক্লান্ত কর্মিদের অনুপ্রেরণা জাগাবে। প্রমাণিত হবে এনএইচএস কর্মিরা তাদের রোগীদের যেমন যত্ন করে, সরকার তাদের প্রতিও সমভাবে যত্নবান।
হেল্থ সেক্রেটারি ম্যাট হ্যানকক আগে বলেছিলেন, এনএইচএস কর্মিদের বেতনের ব্যাপারে মে মাস পর্যন্ত স্বাধীন বেতন পুনর্বিবেচনা বোর্ডের জন্য অপেক্ষা করতে হবে। তবে ১.৩ মিলিয়নেরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলি জনসনকে এনএইচএসের সামনে চ্যালেঞ্জের পরিমাণ বিবেচনা করে বেতন পর্যালোচনা প্রক্রিয়াটি দ্রুত করার জন্য অনুরোধ করেছিলেন।
প্রসঙ্গত: সোমবার ১৮ই জানুয়ারী থেকে ৫ মিলিয়নের বেশি লোককে করোনা ভাইরাস জব তথা টিকাদানের জন্য আমন্ত্রণ জানানো হবে। এটি টিকাদান কর্মসূচির জন্য একটি বড় মাইলফলক হিসাবে বিবেচিত হবে। দু’টি অগ্রাধিকার গোষ্ঠীতে চিঠি দেয়া শুরু হবে। এর মধ্যে ৭০ বছরের বেশী বয়সী ৪.৬ মিলিয়ন রয়েছেন এবং আরো এক মিলিয়ন যারা ‘ক্লিনিক্যালি চরম ভাবে দুর্বল’ হিসাবে পরিগনিত। যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দূর্বল এবং ক্যান্সার আক্রান্ত বা অঙ্গ প্রতিস্থাপন সমস্যায় জর্জড়িত।