বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৮

যুক্তরাজ্যে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ১,৩৪৮, আক্রান্ত ৩৩৫৫২

যুক্তরাজ্যে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ১,৩৪৮, আক্রান্ত ৩৩৫৫২

যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন আরো ১ হাজার ৩৪৮।  এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪ হাজার ১২৫ জন।

গতকাল শুক্রবার ১ হাজার ৪০১ জন প্রাণ হারিয়েছেন। বৃস্পতিবার এ সংখ্যা ছিলো ১ হাজার ২৯০ জন। মোট মৃতের সংখ্যা ৯৭ হাজার ৩২৯ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৫২ জন। গতকাল শুক্রবার ছিলো ৪০ হাজার ২৬১ জন। বৃহস্পতিবার সংখ্যা ছিলো ৩৭ হাজার ৮৯২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ১৭ হাজার ৪৫৯ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026