শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬

ব্রিটেনে করোনায় মৃত্যু কমেছে ৩.৭ % আর সংক্রমণ ২৯%

ব্রিটেনে করোনায় মৃত্যু কমেছে ৩.৭ % আর সংক্রমণ ২৯%

ব্রিটেনে বর্তমানে হাসপাতালে ৩৫ হাজার করোনা রোগী রয়েছেন যাদের মধ্যে ৩ হাজার ৮৮২ জন রয়েছেন ভেন্টিলেশনে। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ বলছে, জাতীয় লকডাউন চলছে এবং তা করোনা সংক্রমণ হ্রাসে সহায়তা করছে। এক খবর দিয়েছে ডেইলি মেইল।

করোনা টিকা দেওয়ার পর ব্রিটেনে আগামী দুই সপ্তাহের মধ্যে সংক্রমণ আরো কমে আসবে। এক সপ্তাহ আগে যেখানে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৪ জন সেখানে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৮৮ জন। তবে করোনার দ্বিতীয় প্রবাহে অনেক বেশি কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, তার সরকারের বর্তমান লক্ষ্য হচ্ছে ফের লকডাউন না দিয়ে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং তৃতীয় করোনার ঢেউ সামাল দিয়ে প্রবাহ প্রতিরোধ করা। তবে সামাজিক দূরত্ব আগামী বছর পর্যন্ত বজায় রাখতে হবে বলে বিশেষজ্ঞারা বলছেন।

ব্রিটেনের স্বাস্থ্যবিভাগ বলছে, ৭৭ লাখ ৯২ হাজার ৯৯৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মত টিকা দেওয়া হয়েছে আরো ৪ লাখ ৫৮ হাজার ১৫০ জনকে। এখন পর্যন্ত ব্রিটেনে টিকা দেওয়া হয়েছে ৮২ লাখ ৫১ হাজার ১৪৬ জনকে। গত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৬ লাখ ব্রিটিশ নাগরিককে। যা এর আগে একদিনে দেওয়া ৪ লাখ ৯১ হাজার ৯৭০ টিকা দেওয়ার রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026