শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: অ্যাডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ওয়ালসে ৩৮ জন এবং যুক্তরাজ্যে ৩৬ জন নতুন এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। -বিবিসি।
বিশ্ববিদ্যালয়টির গবেষণা আরও বলছে, এ ভ্যারিয়েন্ট ডেনমার্ক, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রেও ধরা পড়েছে। যদিও এখনো পর্যন্ত এ দেশগুলোতে এতে আক্রান্ত হওয়ার কোন খবর শোনা যায়নি। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাভি গুপ্তা বলেন, এ ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যের জন্য নতুন হুমকি। এটি মোকাবেলা করতে এখন থেকেই আমাদের কাজ করতে হবে।
যুক্তরাজ্য পাবলিক হেলথের (পিএইচই) পরিচালক অধ্যাপক ভনি ডয়লে বলেন, আমরা নতুন এ ভ্যারিয়েন্টের ব্যাপারে খোঁজ খবর রাখছি। কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়, তা নিয়েও ভাবছি।
Leave a Reply