শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬

ব্রিটেনে শিশুদের কোভিড টিকা দেওয়া শুরু

ব্রিটেনে শিশুদের কোভিড টিকা দেওয়া শুরু

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে শিশুদের অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই ট্রায়াল শুরু হল। ৬ থেকে ১৭ বছর বয়সের ৩ শত শিশুকে স্বেচ্ছাসেবী হিসেবে বেছে নেওয়া হয়েছে। -ডেইলি মেইল।

ব্রিটিশ ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান ক্লাইভ ডিক্স নিশ্চয়তা দিয়ে বলেছেন, টিকার কোনো অভাব হবে না। যে কোনো বয়সের ব্রিটিশ নাগরিকদের টিকা নিতে পরামর্শ দিয়েছে দেশটির সরকার।

অক্সফোর্ড ভ্যাকসিন ট্রায়ালের প্রধান তদারককারী অধ্যাপক এ্যান্ড্রু পোলার্ড বলেন শিশুরা কোভিডে আক্রান্ত না হলেও তাদের টিকা দেওয়ার পর নিরাপত্তা নিশ্চিত হবে, এমনকি কোনো কোনো শিশু এতে বরং উপকৃত হতে পারে।

১২ বছরের বালিকা সিলভিয়া হবসন বলেন, টিকাদান কর্মসূচিতে সামান্য হলেও অবদান রাখতে তিনি এ টিকা নিচ্ছেন। যখন ভাইরাস সবার জীবন বিপন্ন করে তুলছে ও দুঃসময় যাচ্ছে তখন পরিস্থিতি কিছুটা সহজ করতে এগিয়ে এসেছি। সিলভিয়ার বাবা জেমস হবসন বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি থাকে এমন ধারণা এখন কেটে যাচ্ছে এবং বিষয়টিকে বরং নিরাপদ ভাবতে শুরু করেছে মানুষ।

উল্লেখ্য, ব্রিটেনে টিকাদান কর্মসূচির মধ্যে এক সপ্তাহে কোভিড সংক্রমণ ২৫ শতাংশ কমে গেছে। গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে বলে জানা যায়। গত ২৪ ঘন্টায় আরো ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ছিলো ৭৩৮ জন, মঙ্গলবার ছিলো ৭৯৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৩৮৭ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২,০৫৭ জন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026