শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বৃটেনের সকল প্রবীণ ব্যাক্তিদের এ বছরের জুলাই মাসের মধ্যে ভ্যাকসিন প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
বরিস জনসন জানিয়েছেন, তিনি এখন এই কার্যক্রম আরো দ্রুত এগিয়ে নিতে চান। এ জন্য জুলাই মাসের আগেই করোনাভাইরাসের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য ভ্যাকসিন নিশ্চিত করা হবে। এর ফলে দেশজুড়ে লকডাউন আরো সহজ করা যাবে বলে মনে করেন তিনি।
এনএইচএস ইংল্যান্ডের প্রধান নির্বাহী স্যার সাইমন স্টিভেনস বলেন, ভ্যাকসিন কার্যক্রমের কারণে অতিমারি কমে আসছে তার প্রমাণ পাওয়া গেছে। আগামি সোমবার লকডাউন থেকে ইংল্যান্ডের বেরিয়ে আসা নিয়ে রোডম্যাপ ঘোষণা করতে পারেন বরিস জনসন। এর আগে তিনি তার মন্ত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে বসবেন বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ভ্যাকসিন কার্যক্রম চালু করে বৃটেন। এরপর এরইমধ্যে এক কোটি ৭০ লাখ বৃটিশ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
Leave a Reply