শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৬

বৃটেনে জিসিএসই ও এ-লেভেল পরীক্ষা বাতিল: গ্রেড পদ্ধতিতে ফলাফল

বৃটেনে জিসিএসই ও এ-লেভেল পরীক্ষা বাতিল: গ্রেড পদ্ধতিতে ফলাফল

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বৃটেনে জিসিএসই ও এ-লেভেল পরীক্ষা বাতিল করা হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বছর তাই শিক্ষকরাই শিক্ষার্থীদের গ্রেড নির্ধারণ করবেন। এ খবর দিয়েছে বিবিসি।

একই খবরে বলা হয়েছে, শিক্ষকরা এবার এসাইনমেন্ট, রচনা এবং কোর্স চলাকালীন নেয়া পরীক্ষার ফলাফলের সমন্বয় করে গ্রেড প্রদান করবেন। এই ফলাফল প্রকাশ করা হবে আগস্ট মাসের পূর্বেই। এ নিয়ে স্কুলমন্ত্রী নিক গিব বলেন, সরকার সব থেকে ভালো পদ্ধতিটি বাছাইয়ের চেষ্টা করেছে। শিক্ষার্থীরা যাতে ন্যায্য ফলাফল পায় তা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একটি টুইট করেছেন। এতে তিনি বলেন, মহামারির কারণে কোনো শিশুর পিছিয়ে পরা উচিৎ নয়। এ কারণেই সরকার একটি ন্যায্য ও সহনশীল পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণ করবে। এর ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশুনার পরবর্তী ধাপে পৌঁছে যেতে পারবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026