শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইংল্যান্ডের লেস্টারশায়ারের পুলিশ মুসলিম নারী পুলিশদের জন্য হিজাব চালু করেছে। যাতে করে মুসলিম মহিলারা পুলিশ বাহিনীতে যোগ দিতে আরো উৎসাহিত হয়।
পুলিশের টুপি এবং অন্যান্য প্রয়োজনীয় সাজসজ্জা সাথে নিয়েই মহিলারা তাদের মাথা আবৃত করতে পারবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ মাস গবেষণার পর এই হিজাব তৈরী করা হয়েছে। দ্য ইসলামিক ইনফরমেশন এর দেয়া তথ্য সূত্রে এ খবর জানা যায়।
এ হিজাবের কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য আছে। যেমন এতে রয়েছে চুম্বক। এরফলে এটা সঠিকভাবে শক্তকরে মাথায় আটকে থাকবে। যখন এটা পরা হবে তখন সহজভাবে মাথায় সেট হয়ে যাবে। লেস্টারশায়ারের শিক্ষানবীশ পুলিশ অফিসাররা এ হিজাবটি ব্যবহার করেন। কিন্তু এটা সবার জন্যই আরামদায়ক একটি হিজাব।
লেস্টারশায়ার পুলিশ বলেছে, রাজ্যটির পুলিশ বাহিনী নিউজিল্যান্ডের মডেল পরীক্ষা করেছে। যা হোক, এটাই প্রথম হিজাবের প্রচলন নয়। এখানকার পুলিশ বিভিন্ন হিজাব ব্যবহার করেছে। যেমন- নর্থ ইয়র্কশায়ার মেট্রোপলিটন ও স্কটল্যান্ড পুলিশের ব্যবহার করা বিভিন্ন ধরণের হিজাবও তারা পরেছে।
লেস্টারশায়ার পুলিশের মতে, নিউজিল্যান্ড যে ধরণের স্পোর্টস ডিজাইনের হিজাব ব্যবহার করে তার কাপড় হালকা, শক্ত এবং ভিতরে সহজেই বাতাস প্রবেশ করে। আগে বিভিন্ন হিজাব প্রচলন করা হয়েছে কিন্তু লেস্টারশায়ার পুলিশ যেভাবে হিজাব সংযুক্ত করে সফলতা পেয়েছে অন্যরা তেমনটা পায়নি। আমরা লেস্টারশায়ার বিভিন্ন ধরণের জাতি-ধর্মের মানুষ বাস করি। আমরা আমাদের জাতি-ধর্ম অনুসারে আমাদের জীবনকে তুলে ধরতে চাই।
অক্টোবরে খাদিজা মানসুর একজন শিক্ষানবীশ অফিসার হিসেবে পুলিশে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, এ হিজাবটি খুবই আরামদায়ক এবং বিস্ময়কর। তিনি আরো বলেন, তিনি মাথা আবৃত করে তার প্রশিক্ষণ শেষ করেছেন যেভাবে অন্যরা করে। তার মতে, আমি বিশ্বাস করি এটা আমাদের ইউনিফরমের অংশ হিসেবে গুরত্বপূর্ণ অংশ যা অন্য মুসলিম নারীদের সচেতন করবে যে, লেস্টারশায়ার পুলিশ সকল ব্যক্তির প্রয়োজন অনুধাবন করে। অন্তত পক্ষে ইউনিফরমের ক্ষেত্রে।
মুসলিম পুলিশদের জাতীয় সংগঠনের পক্ষ থেকে ইউসুফ নাগডি বলেন, আমরা জানি বিভিন্ন ব্যাক্তি পুলিশে যোগ দিতে চায় কিন্তু তারা তাদের বিশ্বাসের সাথে আপোষ করতে চায় না।
Leave a Reply