শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭

লন্ডনে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াংকা চোপড়া

লন্ডনে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াংকা চোপড়া

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ছুটি কাটাতে ও একই সাথে শুটিংয়ের কাজে লন্ডনে এসেছেন প্রিয়াংকা চোপড়া। এই সুযোগে স্বামী নিক জোনাস এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন পিগি চপস। নিজের সোশ্যাল হ্যান্ডেলে লন্ডনে ছুটি কাটানোর ছবি শেয়ার করেন এই নায়িকা।

তার ওই ছবিতে নিক জোনাস, কেভিন জোনসাদের সঙ্গে দেখা যায় অভিনেত্রীর মা মধু চোপড়াকেও। পরিবারের সঙ্গে প্রিয়াংকাকে ওই ছবি দেখার পর তাকে ভালোবাসা জানাতে শুরু করেন অসংখ্য অনুরাগী।

এদিকে বর্তমানে ‘ম্যাট্রিক্স ফোর’-এর শুটিং শুরু করেছেন প্রিয়াংকা। ম্যাট্রিক্স ফোর-এর শুটিংয়ের জন্য পিগি বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানে শুটিংয়ের সময়ই মা এবং শ্বশুর শাড়িকে নিয়ে তিনি অবসর যাপন শুরু করেন। তবে করোনা আতঙ্কের মাঝে প্রিয়াংকা চোপড়া কেন মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। সমালোচনার মুখেও পড়তে হয়ে তাকে। অনেকেই বলেছেন, যেখানে লন্ডনে করোনার বিস্তার বাড়ছেই, সেখানে প্রিয়াংকার মতো অভিনেত্রী কিভাবে মাস্ক ছাড়া থাকছেন?

সম্প্রতি তিনি নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁ খুলছেন। প্রবাসী ভারতীয়রা যাতে বিদেশে বসে দেশের খাবারের স্বাদ নিতে পারেন, তার জন্যই প্রিয়াংকা ওই রেস্তোরাঁ খোলেন বলে জানা যায়। রেস্তোরাঁর অন্দরমহল সাজানোয় যেমন ভারতীয় ডিজাইনারের হাত রয়েছে, তেমনি রাঁধুনিও মুম্বইয়ের। বিদেশে বসে যাতে ভরপুর দেশের খাবারের স্বাদ নেওয়া যায়, তার জন্যই প্রিয়াংকার ওই রেস্তোরাঁ খোলার ভাবনা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026