শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭

গবেষণার ফলাফল: করোনার ব্রিটিশ ভ্যারিয়েন্ট অত্যাধিক প্রাণঘাতী

গবেষণার ফলাফল: করোনার ব্রিটিশ ভ্যারিয়েন্ট অত্যাধিক প্রাণঘাতী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তুলনামূলক অধিক প্রাণঘাতী। বুধবার বৃটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। এ খবর দিয়েছে দ্য হিল।

দেশটির এক্সেটর এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণাটি চালান। তারা দাবি করেছেন, করোনার বি.১.১.৭ ভ্যারিয়েন্ট যা বৃটিশ ভ্যারিয়েন্ট নামে পরিচিত, এটি প্রবীণদের জন্য অন্য ভ্যারিয়েন্টের তুলনায় অধিক প্রাণঘাতী।

ফলে গবেষকরা এখন বলছেন, কোভিড-১৯ আক্রান্ত হলে মৃতের হার এতদিন কম মনে হলেও বৃটিশ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সেটি আর সত্যি নয়। এতে মৃতের হার সাধারণ করোনার তুলনায় প্রায় দুইগুন। তাই একে গুরুত্বের সঙ্গে নেয়ার আহ্বান জানিয়েছেন গবেষণার সঙ্গে যুক্ত গবেষকরা।

গত বছরের সেপ্টেম্বরে বৃটেনে প্রথম করোনার এই ভ্যারিয়েন্ট সনাক্ত হয়। বৃটেন ছাড়িয়ে এটি এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রেও তিন হাজারের বেশি মানুষ এই করোনায় আক্রান্ত হয়েছে। তবে ভ্যাকসিন কো¤পানিগুলো দাবি করছে যে, তাদের ভ্যাকসিন করোনার বৃটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।

গবেষণায় বৃটিশ ভ্যারিয়েন্টে আক্রান্ত ৫৪ হাজার ৬০৯ রোগির তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এরমধ্যে ২২৭ জন আক্রান্ত হওয়ার ২৮ দিনের মধ্য মারা গেছেন। অন্য ভ্যারিয়েন্টে আক্রান্ত একই সংখ্যক রোগির ক্ষেত্রে দেখা গেছে মৃতের সংখ্যা ১৪১ জন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026