শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: অক্সফোর্ডের টিকা নিয়ে ইউরোপের দুটি দেশে যেখানে গুরুতর অভিযোগ করা হয়েছে। একই সাথে টিকা দেয়ার কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেখানে এর বিরুদ্ধে কথা বলেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
তারা দু‘জনই বলেছেন, এস্ট্রাজেনেকার টিকা নিরাপদ এবং ভাল কাজ করছে। জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক সহ ইউরোপের কিছু দেশ রক্ত জমাট বাঁধার অভিযোগে এস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ স্থগিত করেছে।
নতুন করে সুইডেন, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, সার্বিয়াতে করোনা ভাইরাসের দ্রুত বিস্তার ঘটছে। বিশেষজ্ঞরা একে তৃতীয় ওয়েভ বলে অভিহিত করেছেন। বৃটেনে ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের এমপিরা ইউরোপের এমন বিশৃংখল অবস্থায় সেখানকার নাগরিকদের সুরক্ষা দিতে ইউরোপিয়ান ইউনিয়ন ব্যর্থ হয়েছে। সেখানকার রাজনৈতিক নেতারা এস্ট্রাজেনেকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
ক্ষমতাসীন কনজার্ভেটিভ দল অভিযোগ করেছে, ব্রেক্সিটের প্রতিশোধ নিতে ব্রাসেলস এমন অভিযোগ উত্থাপন করছে। এ জন্য ইউরোপিয় ইউনিয়ন রাশিয়ায় তৈরি স্পুটনিক-৫ টিকা অনুমোদন দেয়ার জন্য রিভিউ করছে। এরই মধ্যে এই টিকা নিয়ে ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে চুক্তি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার কর্মকর্তা কিরিল দমিত্রিয়েভ।
এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী জনসন এস্ট্রাজেনেকার টিকাকে নিরাপদ এবং কার্যকর হিসেবে ঘোষণা দিয়েছেন। আর নিকোলা স্টার্জেন ব্রিটিশদের আহ্বান জানিয়েছেন এই টিকা নিতে এগিয়ে আসতে। এই টিকা নেয়ার ফলে মৃত্যুহার কমেছে। অসুস্থতা কমেছে। করোনা সংক্রমণ কমেছে। এসব যুক্তি তুলে ধরেছেন স্টার্জেন।
ব্রিটেনে অনেকেই এই টিকা নিয়ে ব্রাসেলসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেয়ার অভিযোগ তুলেছেন। ইউরোপের কিছু দেশ পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে এস্ট্রাজেনেকার টিকা ব্যবহার সাময়িক স্থগিত করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এস্ট্রাজেনেকা নিজেরাই বলছে, এই টিকা নিরাপদ।
Leave a Reply