নিউজ ডেস্ক, লন্ডন: কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি তাজুল ইসলাম তাজসহ কমিউনিটির অন্যান্যদের সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে এক বিশেষ ভার্চুয়াল দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
গত ১৬ই মার্চ ২০২১ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সৈয়দ এমদাদ রুহিন এর সভাপতিত্বে এবং মো: রোমান আহমদ এর পরিচালনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা আবদুল ওয়াদুদ ও সহযোগিতা করেন হাফেজ মৌলানা হোসাইন আহমদ।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি তাজুল ইসলাম তাজ, নবাব আলী হাসান খান ও আবদুল হাই মন্টু সহ যারা অসুস্থ সকলের সুস্থতা ও দ্রুত রোগ মুক্তি কামনা করে সর্ব শক্তিমান পরম দয়ালু মহান আল্লাহু রাব্বুল আলামিনের কাছে বিশেষ ভাবে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহন করেন- বিসিএর সভাপতি এম এ মুনিম, বিটিএ ইউকের সভাপতি আবু হোসেন, বিটিএ ইউকের সধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব সিরাজুল বাসিত চৌধুরী, বিটিএ ইউকের ট্রেজারার ও কেডাব্লিউএ এর সাবেক সভাপতি অধ্যাপক মিছবাহ আহমদ কামাল, অধ্যাপিকা ফাতেমা ইসলাম (লুটন), সাহিত্যিক গোলাম কবীর, অধ্যাপক সাহাব উদ্দিন পিন্টু (ম্যানচেষ্টার), কেডাব্লিউএ এর প্রতিষ্টাতা সভাপতি ফরিদ আহমদ, কেডাব্লিউএ এর সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ড: সাইফুল আলম চৌধুরী, অধ্যাপক আবদুল আহাদ, অধ্যাপক কমর উদ্দিন জামাল, কেডাব্লিউএ এর সাবেক সভাপতি ও কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবদুল মোহিত সোহেল, সজিবুর রহমান সজীব, আবদুল জলিল ফারুক, কেডাব্লিউএ এর সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলতাফ হোসেন, কেডাব্লিউএ এর যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী খান, সাবেক কোষাধ্যক্ষ রহুল আমিন চৌধুরী, জালাল আহমদ, কোষাধ্যক্ষ আবু কাহের সুমন, মোহিতুর রহমান চৌধুরী রিপন, কামরান আহমদ, খোরশেদ আলম রিকু প্রমুখ।
Leave a Reply