শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশসহ চারটি দেশ বৃটেনের ভ্রমণ নিষেধাজ্ঞায়

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশসহ চারটি দেশ বৃটেনের ভ্রমণ নিষেধাজ্ঞায়

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: শুক্রবার ব্রিটেনের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি কেনিয়া, পাকিস্তান এবং ফিলিপাইনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারী করেছে দেশটি।

বিবৃতিতে আরও বলা হয়, চলতি মাসের ৯ তারিখ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এমনকি গত ১০ দিনের মধ্যে যেসকল যাত্রী ঐ দেশগুলো থেকে ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা করেছে, তাদেরও ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

ইতোমধ্যে ব্রিটেনে টিকা দান কার্যক্রমের গতি বৃদ্ধি করা হয়েছে। করোনার নতুন ধরণ যাতে ব্রিটেনে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026