শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বিদেশে ছুটিতে যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে ব্রিটিশ সরকার। তবে এক্ষেত্রে ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লিকেশনগুলোর ভিড় বেড়ে যাবে। এর ফলে পাসপোর্ট প্রক্রিয়ায় প্রত্যাশিত সময়ের থেকে তিনগুণ বেশি সময় লাগতে পারে বলে হোম অফিস সতর্ক করেছে।
করোনা ভাইরাস লকডাউনের কারণে যুক্তরাজ্য থেকে বিদেশে অবসর ভ্রমণ নিষিদ্ধ। বরিস জনসনের রোডম্যাপের আওতায় ১৭ মে থেকে এটি অনুমোদিত হতে পারে। এই টাইমলাইনে, বুধবার (৭ এপ্রিল) আবেদন করা কেউ ১৬ জুনের আগে তাদের পাসপোর্ট নাও পেতে পারেন। তবে যাদের পাসপোর্টগুলি প্রায় প্রস্তুত হয়ে গেছে তাদের ম্যাসেজ পাঠানো হবে। নির্ধারিত সময়ের থেকে বেশি সময় লাগতে পারে তাতে।
পাসপোর্ট অফিসের মহাপরিচালক আবি টের্নি বলেন, যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাদের এখনই এটি করা উচিৎ। আপনি যদি নিজের পাসপোর্ট নবায়ন করতে বা প্রথমবারের জন্য আবেদন করতে দেরি করে থাকেন, দয়া করে এখনই আবেদন করুন যাতে আপনি এটি ভাল সময়ে পেয়ে যান।
উল্লেখ্য, করোনা ভাইরাস মহামার কারণে বিদেশ ভ্রমণ বিপর্যয়ের মধ্যে প্রায় ২০ মিলিয়ন মানুষ ২০২০ সালে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। এটি সাধারণ বছরের তুলনায় অনেক বেশি।
Leave a Reply