শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২

ব্রিটেনে কোভিডের কারণে মানসিক সহায়তা চাওয়া শিশুদের সংখ্যা ২৮ শতাংশ বৃদ্ধি

ব্রিটেনে কোভিডের কারণে মানসিক সহায়তা চাওয়া শিশুদের সংখ্যা ২৮ শতাংশ বৃদ্ধি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে গত বছর মানসিক স্বাস্থ্য নিয়ে সহায়তা চাওয়া ১৮ বছরের নিচে এমন শিশু-কিশোরের সংখ্যা ছিল ৩ লাখ ৭২ হাজার ৪৩৮ জন। এমন শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮০ হাজার ২২৬ জন। এছাড়া বাড়তি ৬ লাখ ৬২৮ জন অতিরিক্ত মানসিক চিকিৎসার জন্যে ডাক্তারদের কাছে শরণাপন্ন হয়েছে। এ খবর দিয়েছে ডেইলি মেইল অনলাইন।

রয়েল কলেজ অব ফিজিয়াট্রিস্টস বলছে, ১৮ বছরের কম ১৮ হাজার ২৬৯ শিশুকে জরুরি ভিত্তিতে ক্রাইসিস কেয়ারে যেতে হয়েছে। শিশুদের এ ধরনের চিকিৎসা দেওয়ার পরিমান আগের বছরের চাইতে গত বছর এক পঞ্চমাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩.৫৮ মিলিয়নে।

রয়েল কলেজ অব ফিজিয়াট্রিস্টস শিশু ও কিশোর অনুষদের চেয়ারম্যান ড. বারনাদকা ডুবিকা বলেন, আমাদের শিশু ও তরুণরা মহামারী সৃষ্ট মানসিক স্বাস্থ্য সঙ্কটের শিকার যা তাদের আজীবন মানসিক অসুস্থতার ঝুঁকিতে ফেলেছে। স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে মেলামেশা না হওয়ায় এবং কবে স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারবে এ ধরনের অনিশ্চয়তা তাদের মানসিক পীড়ার কারণ হয়ে পড়েছে।

একই কলেজের প্রধান নির্বাহী জাভেদ খান বলেন, শিশুদের এধরনের মানসিক চাপ থেকে রক্ষা করতে না পারলে এধরনের নেতিবাচক প্রভাব তাদের সারাজীবন বইতে হবে।

চিকিৎসকরা বলছেন, কোভিড মহামারীতে বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া ও অনিশ্চয়তা তাদের মানসিক স্বাস্থ্যকে সবচেয়ে বেশি আঘাত করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026