কে এম আবুতাহের চৌধুরী: গত ১৮ ই এপ্রিল রবিবার ক্যাম্পেইন ফর মেয়রেল সিস্টেমের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটসে বসবাসরত ইতালীয়ান বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিএমএস এর আহ্বায়ক ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে এবং সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলার আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় মেয়রেল সিস্টেমের সুফল ও সফলতা সম্পর্কে বক্তব্য রাখেন -সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমান, কমিউনিটি নেতা মাহিদুর রহমান, সাংবাদিক শামসুল আলম লিটন, কে এম আবুতাহের চৌধুরী, মাওলানা আব্দুল কাদের সালেহ ও কমিউনিটি নেতা মাহতাব মিয়া ।
সভায় ইতালিয়ান বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- শামসুল আলম টিপু, আব্দুস সাত্তার মিন্টু, গোলাম টিপু, আবুল হোসেন জসিম, সাংবাদিক আফসার উদ্দিন, কিটন শিকদার, মাসবাউল ইসলাম, মো: সেলিম চৌধুরী, মাসুদ আহমদ, নুরুল হক, শফিকুল ইসলাম তুহিন, আব্দুস শহীদ, শমশের আকবির পলাল, ইউসুফ তালুকদার, জাকির হোসেন জাহাঙ্গীর, ফারুক হোসেন প্রমুখ।
এদিকে গত ১৭ই এপ্রিল শনিবার টাওয়ার হ্যামলেটসে বসবাসরত পর্তুগীজ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল আরেকটি সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা মাহিদুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় মেয়রেল সিস্টেমের যৌক্তিকতা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমান, সাংবাদিক ও এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবুতাহের চৌধুরী, সাংবাদিক শামসুল আলম লিটন, মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা রফিক আহমদ ও আব্দুল হক আবু প্রমুখ ।
সভায় পর্তুগীজ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন তারা হচ্ছেন- শাহ আলম কাজল, ইউসুফ তালুকদার, মোশাররফ হোসেন খান, আব্দুল ক্বাইউম, অপু আহমদ, নুর মোহাম্মদ কচি, নায়িম হোসেন, আবু জাফর, শফিকুল ইসলাম, কামরুল আলী, হবিবুর রহমান খোকন, মিজানুর রহমান, সরদার রায়হান, কাজল আহমদ, ফারুক বেপারী, শওকত ওসমান, জাহির আলী, নায়েফ আহমদ সুইট, শেখ খালেদ মিনহাজ, কায়সুল ইসলাম, আবুল বাসার, ফারুক আহমদ লিটন কাদেরী, নজরুল ইসলাম সুমন, আব্দুল করিম, পাভেল আহমদ, রেজাউল করিম রেজা, সিং, শফিকুল ইসলাম, শরীফুজ্জামান, সজিব, আসাদুজ্জামান, তানবীর রনি, মাহিন উদ্দিন, আবু তাহের, মোহাম্মদ কাশেম, শামিরুল ইসলাম, শাহ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
উভয় সভায় ইতালিয়ান ও পর্তুগীজ বাংলাদেশী নেতৃবৃন্দ মেয়রেল সিস্টেমের প্রতি অকুন্ঠ সমর্থন ঘোষণা করেন এবং ৬ই মে সবাইকে মেয়রেল সিস্টেমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply