দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গ্রামে গরীব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৮ই রামাদানে এনটিভি ইউরোপে এক ফান্ডরেইজিং আপিলের আয়োজন করা হয়েছে।আমাদের প্রধান উদ্দেশ্যে হচ্ছে- বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গ্রামে গরীব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। আর তাই ‘বি আর পি হেইচ আইয়ে‘র উদ্যোগে ‘গ্রাম জিপি‘ নামে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ‘গ্রাম জিপি ক্লিনিক‘ স্থাপন করে সঠিকভাবে এই সেবা প্রদান নিশ্চিত করার কাজ চলছে। এই গ্রাম জিপি ক্লিনিকের মাধ্যমে যুক্তরাজ্যের জিপি সিস্টেমকে ফলো করে গরীব এবং অসহায় মানুষের সাস্থ্য সেবা প্রদান সহ তাদের হেলথ্ রেকর্ড রাখা হবে। আপনারা জেনে আনন্দিত হবেন করোনা মহামারীর আগে আমাদের প্রথম ক্লিনিক জগন্নাথপুর শাহারপাড়ায় আশানুরূপ সাড়া পাওয়ায় এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে আরো কয়েকটি গ্রাম জিপি ক্লিনিক প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।
তবে আমাদের উদ্যোশ্য হচ্ছে আরো বেশী বেশী করে গরীব মানুষের চিকিৎসা নিশ্চিত করা। ডায়াবেটিস, হার্ট ডিসিস- স্ট্রোকের মতো রোগ প্রতিরোধ করা যায় প্রাথমিক চিকিৎসার মাধ্যমে। প্রতি বছর হাজার হাজার মানুষ তার জীবন হারাচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে। গরীব বা মধ্যবিত্ত অনেক পরিবার জায়গা সম্পত্তি বিক্রি করে চিকিৎসা করিয়েও হারাচ্ছেন প্রিয়জনকে।
তথ্য মতে, ১৯৮৬ এ হার ছিল প্রায় শতকরায় ৮ জন, ২০০৬ সালে এর হার ৬৮%। অনুমান করা হয় ২০২১এ এর হার আরো বেড়েছে। আর তাই ইউকের জিপি সিস্টেমকে ফলো করে একদল উদ্যমী ব্রিটিশ ডাক্তারের উদ্যোগে প্রতিস্টিত হয়েছে ‘গ্রাম জিপি ক্লিনিক‘ বাই ‘বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইন্সটিটিউট‘।
আমাদের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। সকলের সহযোগীতা পেলেই এই মহতী কাজ সফলভাবে পরিচালনা করা সম্ভব। আর তাই আগামী ১৮ই রামাদান এনটিভি ইউরোপে ‘গ্রাম জিপি ক্লিনিক‘ এক লাইভ ফান্ডরেইজিং আপিল চলবে। আমরা চাই আপনাদের মাধ্যমে ইউকের দানশীল ব্যক্তিদের কাছে এই উদ্যোগের খবর পৌছে দেওয়া। যে কেউ এই কাজে সহজেই শরীক হতে পারেন।
নিজ এলাকায় প্রিয়জনের নামে ‘গ্রাম জিপি ক্লিনিক‘ করে গরীব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিতে পারেন। আল্লাহ এই দানকে সাদকায়ে জারিয়ে হিসেবে কবুল করবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন- গ্রাম জিপি বাই বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইন্সটিটিউট, টেলিফোনঃ +447957665713 (Hafizur Rahman Hafiz- Banker)
একই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন- ডাক্তার আব্দুল ওয়াদুদ কামালী, চেয়ারম্যান-গ্রাম জিপি বাই বিআরপিএইচআই, জিপি পার্টনার- টাওয়ার হ্যামলেটস, লন্ডন। ট্রেজারার- রোকেয়া হোসেইন, ডাইরেক্টার, সিলেট ডিভিশন, হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র ক্লিনিক্যাল লিয়াজো- ডাক্তার রাশেদ আক্তার, এডভাইজার- ডাক্তার মোশাররফ হোসেইন, ক্লিনিক্যাল এডভাইজরি প্যানেল লিড- ডাক্তার সেলিম আলী, এম্বেসেডর- সালাকুর রহমান, এম্বেসেডর- আশরাফ জামান, ক্লিনিক্যাল ডেভেলাপমেন্ট লিড- ডাক্তার মুক্তার ইসলাম, ডিজিটাল মিডিয়া ও এডমিন- ফাতিমা আলী।
Leave a Reply