শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২

ব্রিটেনে করোনার টিকাদানে মাইলফলক স্থাপন

ব্রিটেনে করোনার টিকাদানে মাইলফলক স্থাপন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা ভাইরাসের টিকাদানে এক মাইলফলক স্থাপন করেছে ব্রিটেন। এমন দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানক।  এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী শনিবার বলেছেন, ব্রিটেনের অর্ধেক জনগোষ্ঠীকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়ে গেছে। টুইটারে এক ক্লিপে এ বিষয়ে ম্যাট হ্যানকক বলেন, এটা এক ব্রিলিয়ান্ট মাইলফলক।

ফলে লকডাউন পরিস্থিতিকে শিথিল করতে এবং অর্থনৈতিক কর্মকান্ডকে ফের সচল করতে পরিকল্পনা মতোই অগ্রসর হতে পারবে ব্রিটেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সরকারি হিসাব অনুযায়ী বৃটেনে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে মোট ৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার মানুষকে। এক কোটি ২০ লাখের বেশি মানুষকে টিকার দুটি ডোজই দেয়া হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য ও সামাজিক সেবা বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি হিসাব অনুযায়ী ব্রিটেনে এখন মোট জনসংখ্যা ৬ কোটি ৬৮ লাখ। ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলোর আগে প্রথম করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু করে বৃটেন। ফলে সেখানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026