শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪

বরিস জনসনের মোবাইল নম্বর ১৫ বছর ধরে অনলাইনে

বরিস জনসনের মোবাইল নম্বর ১৫ বছর ধরে অনলাইনে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ইন্টারনেটে ১৫ বছর ধরে পাওয়া যাচ্ছে। এর ফলে তার নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। নম্বরটি এখনো প্রধানমন্ত্রী বরিস ব্যবহার করছেন।-বিবিসি

২০০৬ সালে জনসন বিরোধী দলের এমপি থাকার সময় নম্বরটি একটি সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। তবে বার্তা সংস্থা এএফপি থেকে শুক্রবার নম্বরটিতে ফোন করা হলে এক স্বয়ংক্রিয় বার্তায় জানানো হয় যে ফোনটির সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

লন্ডনের ডাউনিং স্ট্রিটে অবস্থিত সরকারি বাসভবন পুননির্মাণ, ব্রিটেনের বড় ব্যবসায়ী ও রাজনীতিকদের সঙ্গে বরিস জনসনের সম্পর্ক এবং শিল্পপতি জেমস ডাইসনের সঙ্গে এসএমএস আদান–প্রদানের ঘটনা সামনে এলে তার মোবাইল নম্বরের বিষয়টি আলোচনায় আসে।

সাবেক নিরাপত্তা উপদেষ্টা পিটার রিকেটস বলেন, এর মাধ্যমে বৈরী রাষ্ট্র ও অপরাধী গোষ্ঠী বরিস জনসনের যোগাযোগের বিস্তারিত তথ্য পেয়ে যেতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026