শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২

পূর্ব লন্ডনের পপলারে বহুতল ভবনে অগ্নিকান্ডে হাসপাতালে ভর্তি ২

পূর্ব লন্ডনের পপলারে বহুতল ভবনে অগ্নিকান্ডে হাসপাতালে ভর্তি ২

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বাংলাদেশী অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পপলারে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাটি বাংলাদেশী অধ্যুষিত হওয়ায় বাংলাদেশী পরিবারগুলোও ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, ভবনের ১৯ তলা থেকে উদ্ধার করে দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রনে আনতে কমপক্ষে ১২৫ জন ফায়ার ফাইটার অংশ নেন। ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, শাস্বকষ্টের কারনে দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড় জানায়, ঘটনাস্থল থেকে আরো ৪ শিশু এবং ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করে তারা। সকাল সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডের কারনে ভবনের ৮, ৯ এবং ১০ তলার বেশ কিছু ফ্লাট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বিবিসি জানায়।

বিবিসি সূত্রে জানা যায়, পপলারের ফেয়ারমন্ট এভিনিউ এর প্রোভিডেন্স ওয়ার্ফের উচু ভবনে সকাল ৮:৫৫ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বিবিসিতে প্রকাশিত ছবিতে দেখা যায়, ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026