বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭

গরীব অসহায় মানুষের মধ্যে ‘কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটি‘র খাদ্যসামগ্রী বিতরণ

গরীব অসহায় মানুষের মধ্যে ‘কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটি‘র খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক, সিলেট: যুক্তরাজ্যে বসবাসরত সিলেট নগরীর কাজীটুলার বাসিন্দাদের নিয়ে গড়ে ওঠা ‘কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটি’ সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সিলেট নগরীর কাজীটুলা এলাকায় শুক্রবার (৭ মে) বিকেলে কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ খাদ্যসামগ্রী ও অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাশেদ আহমদ।

এখানে উল্লেখ্য যে, বিগত ২০১৫ সাল থেকে কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির উদ্যোগে প্রত্যেক বছর রমজান মাসে এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ কামরান আহমদ কামাল, বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদ, উপদেষ্টা ফখরুল ইসলাম শামীম, সাবেক সহসভাপতি শামসুল আলম সমছু, প্রকৌশলী কামরুজ্জামান সেলিম, এম এ মুহিত, কওছর আহমদ, জালাল আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, তরুণ সমাজকর্মী মনোয়ার বক্ত শাকিল, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক। প্রবাসীদের পক্ষে প্রতিনিধি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী রাজু জামান।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026