শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৪

ব্রিটেনে ১৭ মে থেকে উন্মুক্ত হচ্ছে ভ্রমণ-হোটেল-পাব

ব্রিটেনে ১৭ মে থেকে উন্মুক্ত হচ্ছে ভ্রমণ-হোটেল-পাব

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: আগামী সোমবার ১৭ই মে থেকে লকডাউন ব্যাপক শিথিল করার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ১০ নং ডাউনিং স্ট্রিটের সাংবাদিক সম্মেলনে ‘কোভিড ফ্রিডমে’র পথে ব্রিটেনকে ফিরিয়ে নেওয়া বা স্বাভাবিকতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিষয়টিকে তুলনা করেছেন তিনি। এ খবর দিয়ে দ্য সান।

বরিস জনসন নিশ্চিত করেছেন, ঘরে বসে পানীয় পান করা যাবে। ছুটিতে ভ্রমণ কিংবা সিনেমা-থিয়েটারে যাওয়া যাবে। হোটেল ও বারবিকিউ খুলে দেয়া হবে। নৈমিত্তিক যৌনতা থেকে নিষেধাজ্ঞার অবসান ঘটায় রাতে সঙ্গীনির সঙ্গ উপভোগ করার সুযোগ পাওয়া যাবে। বন্ধু ও স্বজনকে জড়িয়ে ধরা, করমর্দন, চুম্বন, ঘরে ঘরে চায়ের আড্ডায় মিলিত হওয়া যাবে।

তবে এ আড্ডায় ৬ জন বা দুটি পরিবারের সদস্যরা অংশ নিতে পারবে। রাতে এক সঙ্গে থাকা যাবে সামাজিক দূরত্ব না মেনেই। নিঃসঙ্গ দম্পতি যারা পৃথক থাকছেন তারাও এক ছাদের নিচে থাকতে পারবেন। বিয়ের অনুষ্ঠানে ৩০ জন যোগ দিতে পারলেও নাচ এখনো নিষিদ্ধের তালিকায় রয়েছে।

বরিসের মুখপাত্র সাংবাদিক সম্মেলন শেষে বলেন, টিকা দান কর্মসূচি সফল হওয়া এবং ব্রিটিশ নাগরিকরা কোভিড বিধিনিষেধ মেনে চলায় লকডাউন শিথিল করা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, বরিস বলেছেন সবাইকে ব্যক্তিগতভাবে কোভিড সুরক্ষা অনুসরণ করতে হবে। গত রোববার স্কটল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড বা ইংল্যান্ডে কোভিডে কোনো মৃত্যু ঘটেনি। পরিস্থিতি বিবেচনা করে আগামী ২১ জুন ব্রিটেনের স্বাধীনতা দিবসে অবশিষ্ট বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026