শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০২

ব্রিটিশ পুলিশ কর্মকর্তার ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ভিডিও ভাইরাল

ব্রিটিশ পুলিশ কর্মকর্তার ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ভিডিও ভাইরাল

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সম্প্রতি ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে লন্ডনের এক সমাবেশে কর্তব্যরত অবস্থায় এক নারী পুলিশ কর্মকর্তা আন্দোলনকারীদের ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ বলে দেওয়া স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। খবর আরব নিউজের।

বিষয়টি নিয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ রীতিমতো তদন্ত শুরু করেছে। পুলিশি পোশাক পরে সমাবেশের লোকজনদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেওয়া সরকারি চাকরির পরিপন্থী একটি কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা গেছে— ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’। এ ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এরপরই দ্রুত বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়।

নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসরাইলবিরোধী এক বিশাল সমাবেশের ভিডিও ফুটেজে ওই পুলিশ কর্মকর্তাকে আন্দোলনকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে। এতে আরও দেখা যায়, ওই সমাবেশের পক্ষ থেকে তার হাতে একটি সাদা গোলাপ তুলে দেওয়া হয়। এ সময় এক আন্দোলনকারী তার সঙ্গে কোলাকুলিও করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026