শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬

বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি গোলাম সোবহানী দিনার মিয়া’র ইন্তেকাল

বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি গোলাম সোবহানী দিনার মিয়া’র ইন্তেকাল

নিউজ ডেস্ক, লন্ডন: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি ও সিলেট জেলার ওসমানীনগর থানার সিকন্দরপুর পশ্চিমগাঁও নিবাসী হাজি নসিব উল্লাহ মার্কেটের সত্ত্বাধিকারী হাজি আব্দুল হাফিজ সাহেবের বড় ছেলে জনাব গোলাম সোবহানী (দিনার মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন…

তিনি গত ১৫ মে রোজ শনিবার ৬৬ বছর বযসে নিজ বাসবভন সারেতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বৃস্পতিবার ২০ মে জোহরের নামাজের পর ব্রিকলেন মসজিদে (৫৯ ব্রিকলেন, লন্ডন) উনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২১ মে শুক্রবার জুমআর নামাজের পর এপসম (সারে) মসজিদে দ্বিতীয় জানাজা শেষে এপসম সিমেট্রি, সারেতে উনাকে দাফন করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুম দিনার মিয়া’র জন্য সবার কাছে দুআ কামনা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026