শীর্ষবিন্দু নিউজ, রোম: ইতালির উত্তরাঞ্চলীয় ম্যাগিওর লেকের কাছে একটি ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ক্যাবল কারটি তার থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে।
রবিবার (২৩ মে) দুর্ঘটনার পর পরই জরুরি বিভাগের হেলিকপ্টার ঘটনাস্থলে পোঁছায়। ঘটনাস্থল থেকে দুই শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইতালির গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকয়েকটি ছবিতে দেখা যায় বোনের মধ্যে গাছের পাশে ক্যাবল কারটি দুমরে-মুচরে পরে আছে। এই ঘটনার কারণ এখনও অস্পষ্ট রয়েছে, তবে স্থানীয় প্রতিবেদনে দেখা গেছে যে বহনকারী ক্যাবল কার তারটি পর্বতের শীর্ষ থেকে প্রায় ৩০০ মিটার (৯৮৪ ফুট) উপরে ছিল।
উদ্ধারকর্মী এবং বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্ট্রেসা শহর থেকে মোটারোন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল। এ ঘটনায় দুই শিশু গুরুতর আহত হয়।
Leave a Reply