শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫২

এবার থাইল্যান্ড ভ্যারিয়েন্ট শনাক্ত

এবার থাইল্যান্ড ভ্যারিয়েন্ট শনাক্ত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের কারণেই তিন চতুর্থাংশ করোনা সংক্রমণ। তবে এবার থাইল্যান্ডের ভ্যারিয়েন্টও শনাক্ত জানালেন দেশটির স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। টেলিগ্রাফ, ডেইলি মেইল।

দেশটির স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক বলছেন, যুক্তরাজ্যে করোনার বি.১.৬১৭.৩ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বিশাল সংখ্যক মানুষ এই ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হচ্ছেন। যদিও এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ভারতে। করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় বি.১.৬১৭.২ এর ইমিউন ক্ষমতা বেশি। তাই এই ভ্যারিয়েন্টে সংক্রমিতদের মৃত্যুর সম্ভাবনাও অধিক। এটিকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, আরও একটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে যুক্তরাজ্য। থাইল্যান্ডে প্রথম পাওয়া এই ভ্যারিয়েন্টের নামকরণ করা হয়েছে, সি.৩৬.৩। মিশর থেকে যারা থাইল্যান্ডে ভ্রমণে গিয়েছেন তাদের শরীরে প্রথম এর অস্তিত্ব পাওয়া যায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে দেশটির সংক্রমণের উর্ধ্বগতির কারণ, এই ভ্যারিয়েন্ট। তাছাড়া অধিক সংক্রমণপ্রবণ এলাকায় করোনা টেস্ট বেশি করার কারণেও সংক্রমিতদের সংখ্যা বাড়ছে।

প্রসঙ্গত, আগামী ২১ জুন লকডাউন উঠিয়ে দেওয়ার কথা থাকলেও এই ভ্যারিয়েন্টের কথা চিন্তা করে আরও কিছুদিন অপেক্ষা করার করা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026