বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭

সিলেটে বারবার ভূমিকম্পে আতঙ্কিত নগরবাসী

সিলেটে বারবার ভূমিকম্পে আতঙ্কিত নগরবাসী

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেটে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। নগরী ও আশেপাশে আজ শনিবার ৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে সিলেট নগরীতে ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একইদিন বারবার ভূমিকম্পে নগরীর মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে বাসা-বাড়ি ছেড়ে সাময়িকভাবে পরিচিত কারো টিনশেডের বাসায় অবস্থান করছেন। আবার অনেকে শহর ছেড়ে গ্রামের বাড়িতেও চলে যাচ্ছেন।

১৪ মিনিটের মাথায় অর্থাৎ ১০টা ৫০ মিনিটে ৪.১ মাত্রায় আবারো হয় ভূমিকম্প। দ্বিতীয় দফার ভূমিকম্পে নগরীর মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন। এর কিছু সময় যেতে না যেতেই সকাল সাড়ে ১১টায় ২.৮ মাত্রায় আরেকদফা ভূমিকম্প হয় সিলেট নগরী ও আশেপাশে। আর সর্বশেষ বেলা ১টা ৫৮ মিনিটে রিখটার স্কেল ৪ মাত্রায় ভূমিকম্প হয় নগরীতে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এমন ভুমিকম্পে সিলেট নগরীর মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে ভয়ে বাসা ছেড়ে পরিচিত কোন টিনশেডের বাসায় সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন। এছাড়া অনেক বাসিন্দা ভয়ে নগরী ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাওয়ার খবরও পাওয়া গেছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, সিলেটে চারবার ভূমিকম্প হয়েছে। তবে আবহাওয়া অফিস ৪ বার ভূমিকম্পের কথা বললেও অনেকে ৫/৭ বার ভূমিকম্প হয়েছে বলে ফেসবুকে লেখালেখি করছেন। এক্ষেত্রে আবহাওয়া অফিসের বক্তব্য হল- রিখটার স্কেল ২ মাত্রার নিচে ভূমিকম্প হলে সেটি গণনা করা হয় না।

ভূমিকম্প প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম, জানিয়েছেন, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। আগামী ৩/৪ দিন সিলেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026